‘মিডনাইটস চিলড্রেন’ থেকে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান রুশদির সাড়া জাগানো উপন্যাস মিডনাইটস চিলড্রেন অবলম্বনে ছবি, আর এর পরিচালনার ভার দীপা মেহতার কাঁধে—এমন একটি ছবিতে কাজ করার জন্য রানী মুখার্জি মুখিয়ে থাকবেন, সেটাই তো স্বাভাবিক। হয়েছিলও তাই। রানী নিজেই গিয়ে টরন্টোতে দেখা করেছিলেন রুশদি আর দীপার সঙ্গে। কিন্তু এখন আচমকা পাল্টে গেছে দৃশ্যপট। রানী মুখ ফিরিয়ে নিয়েছেন ছবিটি থেকে। দীপা মেহতাও নিশ্চিত করেছেন তা। কিন্তু কেনই বা আগ্রহ হারিয়ে ফেললেন রানী? সূত্রমতে, ছবিতে তাঁকে ১৪ বছর বয়সী এক সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করতে হবে, সেটা জেনেই পিছিয়ে গেছেন রানী। ওয়েবসাইট।