‘মিশন ইম্পসিবল ৪’ ছবিতে অনিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লামডগ মিলিয়নিয়ার বলতে গেলে জীবনটাই বদলে দিয়েছে অনিল কাপুরের। বলিউড ছেড়ে অনিলের দৃষ্টি এখন হলিউডের দিকেই বেশি। ওই ছবি মুক্তির পরপরই পেয়েছিলেন টিভি ধারাবাহিক টোয়েন্টি ফোর-এ অভিনয়ের প্রস্তাব। এবার পেলেন মিশন ইম্পসিবল ৪ ছবিতে।হ্যাঁ, ব্র্যাড বার্ড পরিচালিত এই অ্যাকশন ধাঁচের ছবিতে অনিল কাপুর থাকছেন, সেটা এখন নিশ্চিত। তবে তাঁর চরিত্রটি কী ধরনের হবে, সে বিষয়টি কিছুতেই জানাতে রাজি নন অনিল কাপুর। শোনা যাচ্ছে, অভিনেতা মাইকেল নিকভিস্টের সঙ্গে মন্দ লোকের চরিত্রেই দেখা যাবে তাঁকে। মিশন ইম্পসিবল ৪ মুক্তি পাওয়ার কথা ২০১১ সালের ১৬ ডিসেম্বর।