‘মিস আর্থ’ তেরেসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ‘মিস আর্থ’ খেতাব পেয়েছেন চেক প্রজাতন্ত্রের তেরেসা ফাজকসোভা। সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসেছিল মিস আর্থ প্রতিযোগিতার ১২তম আসর। সেখানে ২৩ বছর বয়সী এই চেক সুন্দরীর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দিয়েছেন ‘মিস আর্থ ২০১১’ খেতাব পাওয়া ইকুয়েডরের ওলগা আলাভা।‘মিস আর্থ’ মুকুট অর্জনের জন্য এক মাসের বেশি সময় লড়াই করেন বিশ্বের বিভিন্ন দেশের ৯১ জন প্রতিযোগী। এবারের আসর থেকে সেরার মুকুট জয়ের দৌড়ে পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন একাধিক প্রতিযোগী। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ভারতের প্রতিনিধিত্বকারী ও বর্তমান মিস ইন্ডিয়া প্রাচী মিশ্র। তবে শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে ‘মিস আর্থ’ খেতাব মাথায় তোলেন তেরেসা। এক খবরে এমন তথ্য জানিয়েছে গালফনিউজ। এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে ফিলিপাইনের স্টেফানি স্টেফানোভিজ (মিস আর্থ এয়ার), ভেনেজুয়েলার ওসমারিয়েল ভিলালবোস (মিস আর্থ ওয়াটার) ও ব্রাজিলের ক্যামিলা ব্র্যান্ট (মিস আর্থ ফায়ার)। এ ছাড়া চূড়ান্ত প্রতিযোগী হিসেবে সেরা আটের মধ্যে ঠাঁই পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টেমারিন জার্ডিন, রাশিয়ার নাটালিয়া পারেভারজেভা, নেপালের নাগমা শ্রেষ্ঠা ও যুক্তরাষ্ট্রের সিরিয়া বোজোর্কুয়েজ।