‘মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’-এ ফাহমিদা-ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে নভেম্বর মাস থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। নাম ‘মিস ইউনিভার্সিটি বাংলাদেশ-২০১১’। এটি আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া লিমিটেড। অনুষ্ঠানটির জন্য এরই মধ্যে তৈরি করা হয়েছে একটি শিরোনাম সংগীত। আর এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও ন্যান্সি। গানটির শিরোনাম হচ্ছে ‘স্বপ্ন দেখা শুরু হলো, জীবনেরই কথা বলো/আগামীর পথ ধরে হেঁটে চলো, জয় করো বাস্তবতা, বলবে সময় তোমার কথা’। লিখেছেন প্রদীপ সাহা আর সুর করেছেন রাজেশ।কিংবদন্তি মিডিয়ার প্রধান নির্বাহী বিপ্লব রহমান বলেন, এরই মধ্যে ‘মিস ইউনিভার্সিটি বাংলাদেশ-২০১১’ নিবন্ধন-প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সারা দেশের ২৯৯টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেবেন এ প্রতিযোগিতায়। এর মাধ্যমে নানা ধাপ অতিক্রমের পর বাছাই করা হবে সেরা দশ মেধাবী ছাত্রীকে। সেরা দশ থেকে নির্বাচন করা একজন হবেন বিশ্ববিদ্যালয় অইকন। বিপ্লব আরও বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ প্রতিযোগিতার অডিশন শুরু হলেও কয়েক দিনের মধ্যেই গানটির প্রচার শুরু হবে।ন্যান্সি বলেন, ‘এটি একটি জাগরণমূলক গান। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য গানটি অনেক বেশি অনুপ্রেরণা জোগাবে। শিরোনাম সংগীতে সাধারণত যে ধরনের গান শোনা যায়, এটিকে সে রকম মনে হয়নি। তা ছাড়া ফাহমিদা আপার সঙ্গে গান করার একটা ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। সেটাও এক সুযোগে পূরণ হলো। খুবই ভালো লাগছে এ ধরনের একটি গানে কণ্ঠ দিতে পেরে।’‘মিস ইউনিভার্সিটি বাংলাদেশ-২০১১’-এ আগ্রহীরা mub (space) name (space) university/college (space) division লিখে যেকোনো মুঠোফোন থেকে 6969 নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন।