'মিসড কলে' শেষ হলো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’ উপস্থাপনা করেন দেবশঙ্কর হালদার। মূলত মঞ্চের শিল্পী তিনি। কলকাতার মঞ্চে তাঁকে কাজ করতে হয় মাসের প্রায় পুরোটাই। মঞ্চের পাশাপাশি টেলিভিশনের সিরিয়ালেও অভিনয় করেন। অভিনয় করেছেন অলীক সুখ, মুক্তধারা, ন হন্যতের মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে।
ঢাকার নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’-এর আয়োজনে দুই বাংলার নাট্যমেলার শেষ দিনে গতকাল ঢাকার মঞ্চে অভিনয় করেন এই শক্তিমান অভিনেতা। একই মঞ্চে ছিলেন কলকাতার আরেক শক্তিমান অভিনেতা গৌতম হালদার। তাঁরই নির্দেশনায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবনের মঞ্চে ভারতের নয়ে নাটুয়া দলটি পরিবেশন করে তাদের মিসড কল নাটকটি।