‘মিস্টার বিন’ থেকে অবসরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বয়ঃপ্রাপ্ত মানুষের দেহে শিশুর মতো মন।’ মিস্টার বিন চরিত্র সম্পর্কে এভাবেই নিজের বিশ্লেষণ তুলে ধরলেন খ্যাতিমান অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। বয়স হয়েছে, এখন তাঁকে আর ওই চরিত্রে মানায় না। তাই মিস্টার বিন থেকে অবসর নিতে চাইছেন ৫৬ বছর বয়সী ব্রিটিশ এই অভিনেতা। হাসতে হাসতে পেটে খিল ধরার মতো অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। সে ১৯৯০ সালের কথা। টেলিভিশনের আইটিভি সিরিজের মিস্টার বিন প্রচার হলো টানা পাঁচ বছর। চরিত্রটি নিয়ে ১৯৯৭ সালে বিন: দ্য আল্টিমেট ডিজাস্টার মুভি নামে একটি ছবি তৈরি হলো। বছর চারেক আগে বানানো হয় আরেকটি ছবি; নাম ছিল মিস্টার বিনস হলিডে। ‘বয়স যতই বাড়ছে, ততই মনে হচ্ছে চরিত্রটির জন্য আমি অনুপযুক্ত। কারণ, মিস্টার বিনকে আমি সব সময় বয়সহীন একটা মানুষ হিসেবে ভাবি।’ বললেন অ্যাটকিনসন। পিটিআই।