‘মিস্টার মম’ বেন অ্যাফ্লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন পর আবার অভিনয় নিয়ে ব্যস্ত জেনিফার গার্নার। সামনেই নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এদিকে ঘরে দুই শিশুকন্যার (পাঁচ বছর বয়সী ভায়োলেট আর দুই বছর বয়সী সেরাফিনা) দেখাশোনা করবেন কে? বাধ্য হয়ে সন্তানদের মায়ের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন বাবা বেন অ্যাফ্লেক। ‘আমার স্ত্রী ছবিতে অভিনয় করছে। আর আমি একজন খাঁটি মায়ের দায়িত্ব পালন করছি।’ ৩৯ বছর বয়সী বেন কথাগুলো বলেছেন খুশিমনেই। ওয়েবসাইট।