'মীর ভাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: আবু হেনা (রনি)। ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। এখন কাজ করছেন নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্রে। করছেন উপস্থাপনাও। আজ বিকেলে বাংলাভিশনে প্রচারিত হবে ‘খুদে রসিকরাজ’। অনুষ্ঠানটির উপস্থাপক তিনি

আবু হেনা (রনি)
আবু হেনা (রনি)

খুদে রসিকরাজ...
‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ প্রতিযোগিতা থেকে ফিরে বাংলাভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিই। তখনই চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ শিশু-কিশোরদের কৌতুক পরিবেশনা নিয়ে একটি অনুষ্ঠান করার পরামর্শ দেন। এরপর ‘খুদে রসিকরাজ’ অনুষ্ঠানের পরিকল্পনা হয়। অনেক সীমাবদ্ধতা আছে। তার পরও সবাই মিলে দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান তৈরির চেষ্টা করছি।
সীমাবদ্ধতা...
‘খুদে রসিকরাজ’ অনুষ্ঠানের সঙ্গে অনেকেই ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ অনুষ্ঠানের মিল খোঁজার চেষ্টা করেন। কিন্তু ওদের অনুষ্ঠানের বাজেট আর পরিকল্পনার সঙ্গে আমাদের বিশাল পার্থক্য। আয়োজনের ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা।
উপস্থাপনার অভিজ্ঞতা...
উপস্থাপনা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। আমার আজকের যে পরিচিতি, তার জন্য ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর কথা বলতেই হবে। এবার উপস্থাপনার শুটিং শুরু করার আগে ওই প্রতিযোগিতার উপস্থাপক মীর ভাই (মীর আফসার আলী) আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আমার ভাবনা...
সম্প্রতি আমরা বন্ধুরা মিলে ‘বুনোপায়রা’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছি। আমরা যারা স্ট্যান্ডআপ কমেডি করি, তাদের অনেকেই বুনোপায়রার সঙ্গে যুক্ত। স্ট্যান্ডআপ কমেডিকে সারা দেশে ছড়িয়ে দেওয়াই হবে বুনোপায়রার কাজ।
পড়াশোনা...
রাজশাহী বিশ্বদ্যািলয় থেকে নাট্যকলা ও সংগীত বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছি। এখন স্ট্যান্ডআপ কমেডি নিয়ে আমার সব ব্যস্ততা।
লেখালেখি...
এবার বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় ল্যাও ঠ্যালা নামে আমার একটি বই প্রকাশিত হয়েছে। এই বইয়ে কৌতুকের নানা খুঁটিনাটি বিষয় তুলে ধরেছি। কৌতুকের মাধ্যমে বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় উপস্থাপন করেছি।