‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ প্রতিযোগিতায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও জি বাংলা জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-এ অংশ নেবে বাংলাদেশের প্রতিযোগীরা। আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হবে। বাংলাদেশে জি টিভির অ্যাড মার্কেটিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ল্যাম্বার্ডস সূত্রে এ খবর জানা গেছে। এই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট সাঈদ আহমেদ শামস জানান, ডিসেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় প্রতিযোগীদের চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। বাছাইয়ে আরও থাকবেন প্রতিযোগিতার মূল বিচারকেরা।মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার প্রতিযোগিতার পঞ্চম আসরের চূড়ান্ত পর্বে বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী অংশ নেয়।