‘মুকিম ব্রাদার্স’ ও এলিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বছর কয়েক আগে কৌশিক শঙ্কর দাশের একটি নাটকে অভিনয় করেছিলাম। এর নাম সেই তুমি। আরও অনেকে ছিলেন ওই নাটকে। এর পর আবার অভিনয় করছি। এবার ধারাবাহিক নাটক মুকিম ব্রাদার্স। এটি দারুণ উপভোগ করছি, টানা কাজ হচ্ছে। একটার পর একটা শট নেওয়া হচ্ছে। একটুও বিশ্রাম নেওয়ার উপায় নেই। আগে যেহেতু একবার অভিনয় করেছি, তাই এবার কোনো অসুবিধা হচ্ছে না।’ বললেন এলিটা।সংগীতশিল্পী এলিটা এবার অভিনয় করছেন মুকিম ব্রাদার্স ধারাবাহিকে। মিরপুর ডিওএইচএস এলাকার এক শুটিং বাড়িতে নাটকটির কাজ হচ্ছে।নাটকটির পরিচালক আশফাক নিপুণ জানান, নাটকে এলিটা একজন সমাজকর্মীর চরিত্রে অভিনয় করছেন। তিনি বিদেশে থাকেন। মুকিমদের বাসায় কয়েক দিন থাকবেন। তিনি বাসায় আসার পর তাঁকে ঘিরে দুই ভাইয়ের মধ্যে যে কর্মকাণ্ড হয়, তা-ই তুলে ধরা হয়েছে নাটকটিতে।