'মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু' শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের জন্য ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
গতকাল সকাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রথম পর্বে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় ক-বিভাগের প্রতিযোগিতা। ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। বিকেল ৩টায় দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ নেয়।
প্রথম পর্বের এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফিন রুবাইয়াত, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, আবৃত্তিকার সামিউল ইসলাম। প্রথম পর্বের বক্তৃতা প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. ফারুক হোসেন।
দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় বিচারক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনজুরুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরমা জাকারিয়া চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ।