গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহর লেখা মুক্তিযুদ্ধে সরাইল থানা নামে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন সরাইল থানা সমিতি ঢাকার সহসভাপতি কবি ওয়াহিদ রহমান। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষা পরিষদের সহসভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রন্থকার শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহকে পারিজাত প্রকাশনীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।