'মুক্তি' চায় উইল স্মিথপুত্র!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনে কী উপহার চান আপনি? আপনি যা-ই চান না কেন, মুক্তি চেয়েছিলেন কখনো? মুক্তি বলতে মা-বাবার হাত থেকে মুক্তি! হ্যাঁ, জন্মদিনে এমন উপহারই চাইছে হলিউড তারকা উইল স্মিথপুত্র জ্যাডেন স্মিথ। আগামী জুলাইয়ে ১৫ বছরে পা দেবে ‘মুক্তিকামী’ এই কিশোর! বিষয়টি নিয়ে বললেন বাবা উইল, ‘সে (জ্যাডেন) বলেছে, “বাবা, আমি মুক্তি চাই।” এটা কখনো কখনো বাড়াবাড়ি। তবে অন্যদিকে বাচ্চারা কখনো কখনো তাদের জীবনের ভার নিজেরাই নিতে চায়, এটা আমি বুঝি।’ জ্যাডেন তার মা-বাবার কাছ থেকে ‘মুক্তি’ পাবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত সায়েন্স ফিকশন ছবি আফটার আর্থ। ছবিতে সে অভিনয় করছে বাবা উইলের সঙ্গে! বাবার হাত থেকে কোথাও মুক্তি নেই! আইএএনএস।