'মুখোশ মানুষ'র জন্য মুক্তি পেছাল 'তুখোড়'-এর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তুখোড়’ চলচ্চিত্রের দৃশ্য
‘তুখোড়’ চলচ্চিত্রের দৃশ্য

সব প্রস্তুতি থাকা সত্ত্বেও মুক্তি মেলেনি নতুন ছবি ‘তুখোড়’-এর। আজ শুক্রবার দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির। তবে নির্ধারিত সময়ে মুক্তি না পেলেও মুক্তির নতুন তারিখও নির্ধারণ করা হয়েছে। ২০ জানুয়ারি মুক্তি পাবে ‘তুখোড়’। এসব তথ্য দিয়েছেন ছবিটির পরিচালক মিজানুর রহমান।
সব প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন মুক্তি পেছাল? জানতে চাইলে ছবির পরিচালক বলেন, ‘গত সপ্তাহে ইয়াসির জুয়েলের প্রথম ছবি “মুখোশ মানুষ” মুক্তি পেয়েছে। ছবিটি মোটামুটি চলছে। এর মধ্যে আরেকটি নতুন ছবি এলে ছবিটির প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাবে। তা ছাড়া আমারও প্রথম ছবি এটি। সব মিলে মানবিক কারণেই আমার ছবির মুক্তি পিছিয়ে দিয়েছি।’
‘তুখোড়’ ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন বাংলাদেশের নবাগত শিবলী নোমান ও কলকাতার মেয়ে রাতাশ্রী দত্ত।
এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, মাহমুদুল ইসলাম, সামিহা খান, সাদিয়া সোমা প্রমুখ।