‘মুঘল-ই-আজম’ পুনর্নির্মাণ সম্ভব নয়: শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে আসিফ পরিচালিত সর্বকালের সেরা চলচ্চিত্রের অন্যতম হচ্ছে ‘মুঘল-ই-আজম’। এটি কোনো দিনই পুনর্নির্মাণ সম্ভব নয়। ‘মুঘল-ই-আজম’ ছবিটিকে সব চলচ্চিত্রের মা হিসেবে উল্লেখও করেন শাহরুখ খান। মা যেমন নতুন করে তৈরি করা সম্ভব না, তেমনি মুঘল-ই-আজম চলচ্চিত্রটি নতুন করে বানানো সম্ভব নয়। মুঘল-ই-আজম সম্পর্কে সংবাদ সংস্থা মিড ডে মেইলে এভাবেই নিজের মনোভাবের কথা ব্যক্ত করেন বলিউড সুপারস্টার কিং খান। গতকাল শনিবার জুহুর একটি হোটেলে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে মুঘল-ই-আজম চলচ্চিত্রের ওপর নির্মিত তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন তিনি। ৪০ মিনিটের এই তথ্যচিত্রে মুঘল-ই-আজম চলচ্চিত্রের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।কে আসিফ পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬০ সালে। ছবির শুটিংয়ে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছিল, সেটি অনেক আগেই সংগ্রহ করেছেন শাহরুখ খান। বেশ যত্নের সঙ্গে রেখে দিয়েছেন বাড়িতে ব্যক্তিগত সংগ্রহশালায়। ছবিতে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার আর মধুবালা।