'মুনীর চৌধুরী সম্মাননা পদক' ও 'মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ‘মুনীর চৌধুরী সম্মাননা পদক’ পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। মুনীর চৌধুরীর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্য সংগঠন ‘থিয়েটার’ এ সম্মাননা দেয়। অনুষ্ঠানে ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক’ দেওয়া হয় তরুণ নাট্যকর্মী সামিনা লুৎফাকে।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। থিয়েটারের সভাপতি ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, নাট্যজন রামেন্দু মজুমদার, মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর এবং মোহাম্মদ জাকারিয়ার মেয়ে সুরমা জাকারিয়া।