‘মুন্নাভাই চলে আম্রিকা’র শুটিং স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বল চিত্রনাট্যের কারণে শুরু হওয়া মুন্নাভাই সিরিজের তৃতীয় ছবি ‘মুন্নাভাই চলে আম্রিকা’র শুটিং স্থগিত হয়ে গেছে। এমবিবিএস এবং লাগো রাহো মুন্নাভাই ছবির পর মুন্নাভাই চলে আম্রিকায় যথারীতি কাজ করছিলেন আগের দুটি ছবির অভিনেতা সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সি। এরই মধ্যে কয়েক দিন ছবিটির শুটিংও করেছেন তাঁরা। জানা গেছে, মুন্নাভাই সিরিজের নতুন এ ছবিতে সঞ্জয় দত্তের জায়গায় আমির খান এবং আরশাদ ওয়ার্সির স্থলে শারমান যোশির কাজ করার সম্ভাবনা রয়েছে। জানা যায়, থ্রি ইডিয়টস ছবির পরিচালক এবং প্রযোজক রাজকুমার হিরানি ও বিধু বিনোদ চোপড়া ছবিটির শুটিং চলাকালেই আমির খান ও শারমান যোশিকে মুন্নাভাই সিরিজের পরবর্তী ছবির জন্য ঠিক করে রেখেছিলেন। ওয়েবসাইট।