‘মুন্নাভাই’র শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর এবার সঞ্জয় দত্তের পালা। টিভিতে একটি গেম শো করতে রাজি হয়েছেন তিনি। টেলিভিশন চ্যানেলটি সঞ্জয়কে তিনটি পরিকল্পনা দিয়েছে। এর মধ্যে একটি তাঁর পছন্দ হয়েছে। সাড়া জাগানো মুন্নাভাই ছবির ইমেজকে পুঁজি করে তৈরি হচ্ছে গেম শোটি। অল্প দিনের মধ্যেই ছোট পর্দায় হাস্যরসিক সঞ্জয়কে দেখা যাবে। গেম শোটির নাম এখনো চূড়ান্ত হয়নি।