‘মূলধারার রবীন্দ্রসংগীতই টিকে থাকবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তপন মাহমুদ। রবীন্দ্রসংগীতশিল্পী, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি। আজ পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে তাঁরা আয়োজন করেছেন ‘চতুর্বিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে তিনি গান গাইবেন বিভিন্নঅনুষ্ঠানে। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার এবারের আয়োজন...প্রতিবছর যেমন বর্ণিল আয়োজন থাকে, এবার তেমনটা হচ্ছে না। সাভার বিপর্যয়ের কারণে সাদামাটাভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদ্যাপন করছি আমরা। তিন দিনব্যাপী এই আয়োজন হচ্ছে শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ১৬২ জন শিল্পী একক গান পরিবেশন করবেন, সম্মিলিত কণ্ঠে গাইবেন সংস্থার শিল্পীরা। এ বছর আজীবন সম্মাননাও দেওয়া হচ্ছে না। আর এই সাদামাটা আয়োজনের ফলে যে টাকা বেঁচে যাবে, তা আমরা তুলে দেব সাভার-দুর্গত মানুষের হাতে।রবীন্দ্রনাথ আমার জীবনে...জীবনের প্রতিদিনের সাথি।রবীন্দ্রনাথের যে গান বারবার গাইতে ইচ্ছা করে...এটা বলা খুব মুশকিল। তবে একান্তে থাকলে ‘মাথা নত করে দাও হে...’ গানটি গাই।যাঁদের কণ্ঠে রবীন্দ্রসংগীত অন্য মাত্রা পেয়েছে...সুবিনয় রায় ও কণিকা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া বাংলাদেশের নতুন প্রজন্মের অনেক শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনতে ভালো লাগে।রবীন্দ্রনাথের যে গানের কথা এখন খুব বেশি তাৎপর্যপূর্ণ...‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’—এই গানের কথা খুব বেশি তাৎপর্যপূর্ণ। আমাদের শান্তি খুব প্রয়োজন।অবসরের প্রিয় সঙ্গী...ছোটবেলা থেকেই আমার অবসরের প্রিয় সঙ্গী একটিই—গান।বাংলাদেশে রবীন্দ্রচর্চা...রবীন্দ্রচর্চা খুব ভালোভাবেই হচ্ছে। আমরাও চাইছি, রবীন্দ্রসংগীতের চর্চা যেন সুস্থ হয়। আর এই চর্চা চলমান প্রক্রিয়া, থেমে থাকার অবকাশ নেই।তরুণদের কণ্ঠে রবীন্দ্রসংগীত...খুব ভালো গাইছে। কিছু কিছু ক্ষেত্রে বিকৃত হচ্ছে। তবে তা সাময়িক। মূলধারার রবীন্দ্রসংগীতই টিকে থাকবে সব সময়।তোমায় গান শোনাব...১০ মে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে গাইব আমি। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যায়। মাহফুজ রহমান