'মৃত্তিকালগ্ন নাট্যোৎসব'-এর আজ শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলের নাটক নিয়ে সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদের আয়োজনে শিল্পকলা একাডেমীতে চলছে ‘প্রথম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব’।

আট দিনব্যাপী এ আয়োজনের গতকাল ছিল সপ্তম দিনের আসর। এ আসরে গতকাল পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ছয়টায় ছিল বাংলাদেশের মারমা ট্রুপের বিশেষ পরিবেশনা। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে সাতটায় ছিল আসামের সাংস্কৃতিক দল অসম রঙ্গকথার পরিবেশনা। আজ এ আয়োজনের অষ্টম ও সমাপনী দিনের আয়োজন। সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মিতালী ছৌ গ্রুপের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।