'মেঘমল্লার' নিয়ে মুক্ত আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদুর রহিম অঞ্জনের সিনেমা মেঘমল্লার নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করেছে চিন্তাশৈলীর পারঙ্গমতায় চলমান সমাজ (চিপাচস) নামের একটি সংগঠন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে আজ বেলা দেড়টায়। ছবিটি প্রদর্শনের পরপরই আলোচনা শুরু হবে বলে জানান চিপাচসের সভাপতি সুশীল সূত্রধর। অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক ছাড়াও নির্মাতা, চিত্রসমালোচক ও অতিথিরা উপস্থিত থাকবেন।