‘মেঘাচ্ছন্ন আকাশ কর্দমাক্ত মাঠ...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেঘাচ্ছন্ন আকাশ আর কর্দমাক্ত মাঠ’ বললেই যে খোদাবক্স মৃধার কথা মনে পড়ে যায়, তিনি আজ আর নেই। সম্প্রতি মুক্তি পাওয়া জাগো চলচ্চিত্রে ধারাভাষ্য দিয়েছিলেন খোদাবক্স মৃধা। কাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে জাগো ছবিটি দেখানো হবে।জাগো ছবির প্রযোজনা-প্রতিষ্ঠান ইন্টারস্পিডের ব্যবস্থাপনা পরিচালক আদনান করিম বলেন, ‘খোদাবক্স মৃধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই প্রদর্শনীর ব্যবস্থা করেছি। আর তা আয়োজন করেছি সবার জন্য।’