'মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩' প্রদান অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৫ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩’ প্রদান অনুষ্ঠান৷ পুরস্কার দেওয়ার ফাঁকে ফাঁকে ছিল গান, নাচ, জাদুসহ নানা কিছু৷ জমকালো এই অনুষ্ঠান মাছরাঙা টিভিতে দেখানো হবে কাল শুক্রবার বেলা আড়াইটায়৷ তার আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হবে অনুষ্ঠানের রেড কার্পেট আয়োজন৷ অনুষ্ঠানে আসা টিভি, চলচ্চিত্র ও সংগীতজগতের শিল্পী আর কলাকুশলীরা অংশ নেন রেড কার্পেট আয়োজনে৷ পর্বটি উপস্থাপনা করেন রুম্মান রশীদ খান ও দীপালি৷ রেড কার্পেট’ আয়োজনের ফাঁকে থাকবে মূল অনুষ্ঠান আর মহড়ার কিছু দৃশ্য৷