‘মেহেরনিগার’ আমার প্রথম নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অনুভূমি। এটি লিখেছেন এজাজ মুন্না। পরিচালনা করেছেন হুমায়ুন ফরীদি। এ নাটকে অভিনয় করছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।‘অনুভূমি’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকের গল্পটি একটু জটিল। বাবা মানসিকভাবে ভারসাম্যহীন। এটা না জানিয়েই তার দুই মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের পর ব্যাপারটি দুই মেয়ের শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে। দুই পরিবারের প্রতিক্রিয়া দুই রকম। নাটকে আমি একজন মেয়ের চরিত্রে অভিনয় করছি। আমার স্বামী এটা নিয়ে আপত্তিকর আচরণ করে। কিন্তু শাশুড়ি আবার আমার পাশে আছেন। হুমায়ুন ফরীদির পরিচালনায় অভিনয় করছেন। কেমন লাগছে?সবচেয়ে বড় কথা, তিনি একজন বড় মাপের অভিনেতা। অভিনয়টা খুব ভালো বোঝেন। অন্যকে বোঝানোর ক্ষমতাও তাঁর অসাধারণ। তাই পরিচালনা করার সময় একজন শিল্পীর কাছ থেকে খুব সহজেই যথাযথ অভিনয়টা বের করে নিতে পারেন। আর তাঁর কাছ থেকে শেখার আছে অনেক কিছু।এই নাটকে আপনার সঙ্গে আরও অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ।নাটকে তিনি আমার বড় বোন। মজার ব্যাপার হলো, আমাকে নাটকের জগতে এনেছেন মৌ। আমি কবিরুল ইসলামের নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্রে নাচ শিখতাম। তখন থেকেই মৌয়ের সঙ্গে আমার পরিচয়। নাচ ও নাচের পোশাক থেকে শুরু করে নানা ব্যাপারে সহযোগিতা পেয়েছি তাঁর কাছ থেকে। বছর দশেক আগে একদিন তিনি আমাকে একুশে টিভির একজন প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি মেহেরনিগার নামে একটি নাটক করেন। সেটাই ছিল টিভিতে আমার প্রথম নাটক।বিয়ের পর কোথায় বেড়াতে গেলেন?বিয়ের পরপরই ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান ছিল। ওখানে আমি একটি নাচে অংশ নিয়েছি। তাই বিয়ের পরপরই কোথাও যাওয়া হয়নি। মাঝে লাকসামে এক দিনের জন্য গিয়েছিলাম নানাবাড়িতে। এরপর নাটকের কাজ নিয়ে এত ব্যস্ত যে সময়ই পাচ্ছি না। তবে ইচ্ছা আছে।