'মেয়ে'-কে দেখতে বান্দরবান গেলেন নওশাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কিছুদিন আগে উপেন দেবীকে দেখতে গিয়ে একসঙ্গে সেলফি তুলেছিলেন নওশাবা
বেশ কিছুদিন আগে উপেন দেবীকে দেখতে গিয়ে একসঙ্গে সেলফি তুলেছিলেন নওশাবা

বান্দরবানে আলো-বাতাসে বেড়ে ওঠা ছোট্ট মেয়ে উপেন দেবীকে দেখতে যাচ্ছেন নওশাবা। আজ সকালেই তিনি রওনা হয়েছেন বান্দরবানের উদ্দেশে। কে এই উপেন দেবী? বেশ কিছুদিন আগে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়েছিল, জাগো ফাউন্ডেশন পরিচালিত বান্দরবান অনলাইন স্কুলে ক্লাস ওয়ানে পড়ে উপেন। বাড়ি থেকে সেই স্কুল প্রায় ৭৫০ ফুট উঁচু। তার ওপর আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন। তবে এটি এখন সহজ হয়েছে নওশাবার কারণে। উপেন দেবীর পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন এ অভিনেত্রী।

এখন নওশাবার ভাষায়, উপেন দেবী তাঁর মেয়ে। মেয়ের খোঁজ-খবর তো মা নেবেনই।

আজ মঙ্গলবার সকালে বান্দরবান যাওয়ার আগে কথা হলো নওশাবার সঙ্গে। বললেন, ‘উপেন দেবীর খোঁজ-খবর নিতেই শুধু না, ওর সঙ্গে কয়েক দিন কাটাতেও যাচ্ছি। ইচ্ছা আছে উপেন দেবীর স্কুলে একটা ক্লাসও নেওয়ার। এখন দেখা যাক।’