‘মৌসুম’-এর মুক্তির অপেক্ষায় সোনম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুম ছবির প্রচার-প্রচারণার জন্য আরও একটা সপ্তাহ সময় বেশি পেলেন অভিনেত্রী সোনম কাপুর। তাঁর মতে, ‘এটা একটা প্রেমের ছবি। কঠোর পরিশ্রম করতে হয়েছে ছবিটার জন্য। দীর্ঘদিন ধরে ছবিটির মুক্তির অপেক্ষায় আছি। মাত্র তো আর কটা দিন। দেখতে দেখতে চলে যাবে।’এই ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেতা শহীদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর। ছবিতে কাশ্মীরি কন্যা সোনম পাঞ্জাবি তরুণ শহীদের প্রেমে পড়েন। ছবিতে ৩০ সেকেন্ডের একটি অ্যাকশন দৃশ্যের ব্যাপারে আপত্তি জানিয়েছিল ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। সে জন্য সেন্সর বোর্ডও আটকে দিয়েছিল ছবিটি। শেষে ছবিটির ছাড়পত্র মেলে। কিন্তু ছোট্ট ওই দৃশ্যের খানিকটা সংশোধন করে নিতে হয়। সংশোধনী শেষে ছবির প্রিন্ট দেশ ও দেশের বাইরে পাঠাতে সময় লাগবে বলেই মৌসুম-এর মুক্তি ১৬ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়। আইএএনএস।