‘মৌসুম’ ছবির মুক্তি পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মৌসুম’ ছবির মুক্তির দিন এক সপ্তাহ পেছাল। ছবিটি কাল ১৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) আপত্তির মুখে সেন্সর বোর্ড আটকে দিয়েছিল ছবিটি। শহীদ ও সোনম কাপুর অভিনীত এ ছবিতে জঙ্গি বিমান নিয়ে একটি অ্যাকশন দৃশ্যে আপত্তি ছিল বিমানবাহিনীর। আইএএফ কর্তৃপক্ষকে বাগে আনতে শহীদ কাপুর নিজে দিল্লি যান। বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবিটি দেখাতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন শহীদ। এক টুইটার বার্তায় শহীদ জানান, অবশেষে সেন্সর বোর্ডের অনুমোদন মিলল। বিমানবাহিনীও তাদের আপত্তি তুলে নিয়েছে। সুতরাং, মৌসুম ছবির সামনে আর কোনো বাধা রইল না। এনডিটিভি।