'ম্যাকবেথ' ও 'কোকিলারা' মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোকিলারা নাটকে ফেরদৌসী মজুমদার  l ছবি: সংগৃহীত
কোকিলারা নাটকে ফেরদৌসী মজুমদার l ছবি: সংগৃহীত

শিল্পকলা একাডেমীতে আয়োজিত গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের সপ্তম সন্ধ্যায় গতকাল মঞ্চায়িত হলো ম্যাকবেথ ও কোকিলারা।
পদাতিক নাট্য সংসদ, টিএসসি প্রযোজিত ম্যাকবেথ মঞ্চায়ন হয় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এবং থিয়েটার প্রযোজিত কোকিলারা মঞ্চস্থ হয় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। থিয়েটার (বেইলি রোড) প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। নবরূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী। অভিনেত্রী ফেরদৌসী মজুমদার একক অভিনয় করেছেন কোকিলারা নাটকে।