‘যখন ভাঙল মিলনমেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিল্পী সৈয়দ আব্দুল হাদীর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম যখন ভাঙল মিলনমেলা-র মোড়ক উন্মোচিত হলো গতকাল শনিবার সন্ধ্যায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, আবিদা সুলতানা, রফিকুল আলম অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী, সংগীত পরিচালক মনোয়ার হোসেন, প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কণ্ঠশিল্পী দিনাত জাহান।