প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির নাম যদি তুমি জানতে। বর্তমান সময়ে মানুষের মধ্যে ধর্মের ভেদাভেদ, প্রেম-ভালোবাসা ও রাজনৈতিক অস্থিরতা ঘিরেই কাহিনি তৈরি হয়েছে ছবিটির। ছবির যৌথ পরিচালক নদী ও ফিরোজ জানান, সবার ওপরে মানুষ। আর মানুষের সেবাই হলো ধর্ম। ছবির মূল বিষয়বস্তু এটাই।
ছবিটি আগামীকাল শুক্রবার দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মনিরা মিঠু, শাহেদ শরীফ খান, তানিয়া বৃষ্টি, আশরাফ টিটু প্রমুখ।
ছবির জন্য গান লিখেছেন আসিফ আকবর ও মঞ্জুর মোর্শেদ। সংগীত পরিচালনা করেছেন এহসান রাহি। গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, কনা ও এহসান রাহি।
যদি তুমি জানতে ছবিটি প্রযোজনা করেছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট।