‘যা চাই তা না হলে রেগে যাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টয়া। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে এসেছেন নাটকের ভুবনে। আজ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ইউনিভার্সিটি ও এটিএন বাংলায় টো টো কোম্পানি।‘ইউনিভার্সিটি’ নাটকে আমি খুব পড়ুয়া মেয়ে, বাস্তবে যেমন...বাস্তবে চেষ্টা করি পড়াশোনা থেকে যত দূরে থাকা যায়! স্কুল-কলেজে থাকতে অবশ্য খুব পড়ুয়া ছিলাম।‘টো টো কোম্পানি’র ম্যানেজার হিসেবে আমি যেমন...অনেক ভালো এ ক্ষেত্রে। টো টো কোম্পানি নাটকেও যথারীতি সারা দিন ঘোরাঘুরির মধ্যেই থাকি। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় আসার আগে জীবনের লক্ষ্য ছিল...কখনো ভাবিনি অভিনয় করব। আগে জীবনের লক্ষ্য ছিল পড়াশোনা শেষ করে করপোরেট চাকরি করব। আমি এখন পড়ছি ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিবিএতে। পড়াশোনা ও অভিনয়—দুটোই চালাতে হচ্ছে।১০ বছর পরে নিজেকে যে জায়গায় দেখতে চাই...এখনো ঠিক করতে পারিনি। তবে ইচ্ছা আছে ক্যামেরার পেছনে কাজ করার।খুব রেগে যাই যখন...যা চাই তা না হলে রেগে যাই। যেমন মায়ের কাছে একটা কিছু চাইলাম, পেলাম না, তখন খুব রেগে যাই। রেগে গেলে কথা আর খাওয়াদাওয়া বন্ধ হয়ে যায়।ভালো অভিনয়শিল্পী হওয়ার জন্য যা করি...পড়াশোনা ও শুটিংয়ের মাঝে তেমন সময় হয় না। ফলে আলাদাভাবে অভিনয়ের জন্য পড়াশোনারও সুযোগ কম। তবে প্রচুর ছবি দেখি। নিজের অভিনয় দেখে ভুলগুলো শোধরানোর চেষ্টা করি।যে উপহারটি পেলে খুশি হই...চকলেট কিংবা আইপ্যাড—যেকোনো ধরনের উপহার পেলেই আমি খুশি।ঢাকা শহরে যে জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে...বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সিনেপ্লেক্সেই বেশি যাই ছবি দেখতে। এই জায়গাটিই আমার ঘোরাঘুরির প্রিয় জায়গা।খুব টেনশন হলে...দাঁত দিয়ে নখ কাটি। অথবা মুঠোফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করি। এসএমএস দেখি, কন্টাক্ট লিস্ট দেখি অথবা ফেসবুকে ঢুকি।দিনের যে সময়টা উপভোগ করি বেশি...বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি সময়টা।মাহফুজ রহমান