'যাত্রা'র যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালা​ির টোয়েন্টি ওয়ানে গতকাল শুরু হওয়া ‘যাত্রা’ শীষর্ক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন শিল্পী এবং দর্শক l ছবি: প্রথম আলো
গ্যালা​ির টোয়েন্টি ওয়ানে গতকাল শুরু হওয়া ‘যাত্রা’ শীষর্ক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন শিল্পী এবং দর্শক l ছবি: প্রথম আলো

গ্যালারি টোয়েন্টি ওয়ানের দেয়ালে বিচিত্র সব চিত্রকর্ম। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন শিল্পীরা। কাজের দিক থেকে আলাদা হলেও তাঁদের মিলটা হলো, তাঁরা সবাই নারী চিত্রশিল্পী। রং আর রেখায় রাঙিয়ে নান্দনিক করেছেন ক্যানভাস। আর কেউ বা প্রাণহীন বৃক্ষের গুঁড়ি কিংবা ডালপালা অথবা ধাতব বস্তুর আশ্রয়ে গড়েছেন ভাস্কর্য। এসব শিল্পকর্ম নিয়ে গতকাল শনিবার এই গ্যালারিতে শুরু হলো দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘যাত্রা’। আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের অংশ হিসেবে গতকাল বিকেলে উদ্বোধন করা হলো যাত্রার, যা যৌথভাবে আয়োজন করেছে গ্যালারি টোয়েন্টি ওয়ান ও জন্টা ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরিন রাব রুবা এবং দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। উপস্থিত ছিলেন গ্যালারি টোয়েন্টি ওয়ানের নির্বাহী পরিচালক শিল্পী শামীম সুব্রানা।
নানা প্রজন্মের শিল্পী অংশ নিয়েছেন এতে। রয়েছেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, আইভি জামান, রোকেয়া সুলতানা, আফরোজা জামিল, দিলারা বেগম, আতিয়া ইসলাম, বারকিয়া আজম, তৈয়বা বেগম, বিপাশা হায়াত, দিলরুবা লতিফ, ফারেহা জেবা, ফরিদা জামান, ফারজানা চৌধুরী, গুলশান হোসেন, কনকচাঁপা চাকমা, লায়লা আঞ্জুমান আরা, সুলেখা চৌধুরী, সুমনা হক প্রমুখ।
অনুষ্ঠানে দেশের দুই বরেণ্য শিল্পী হাশেম খান ও রফিকুন নবীকে নবীন শিল্পীদের শিল্পযাত্রায় অনুপ্রেরণা প্রদানে অসামান্য অবদানের জন্য সম্মাননা জানানো হয়। আমন্ত্রিত শিল্পী হিসেবে প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে তাঁদের তিনটি চিত্রকর্ম।
৪১টি চিত্রকর্ম ও তিনটি ভাস্কর্যসহ ৪৪টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শনী। সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।