'যুদ্ধ এবং উপনিবেশ' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘যুদ্ধ এবং উপনিবেশ, ১৯১৪-১৯১৮’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তি উদ্যাপনের অংশ হিসেবে এই প্রদর্শনীর পাশাপাশি ২৫ ও ২৬ ফেব্রুয়ারি যুদ্ধ ও উপনিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকায় ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন বাবু কামিসেঠি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারেক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ইফতিখার ইকবাল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সৈয়দা রোজানা রশিদ, ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক অলিভিয়ে লিতভিন।
প্রদর্শনী চলবে ৮ মার্চ পর্যন্ত। বিজ্ঞপ্তি।