'যুবরাজজয়ন্তী'কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ খান
খালেদ খান

কাল রোববার প্রয়াত খালেদ খানের ৫৭তম জন্মদিন৷ খালেদ খান জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক রামেন্দু মজুমদার জানান, এই দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় কাল একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটায়৷ অনুষ্ঠানে থাকছে বাঁশি, নাচ, শ্রদ্ধা নিবেদন, শুভেচ্ছা বক্তব্য৷ গান গাইবেন সঞ্চয়িতা দত্ত, ইলোরা আহমেদ, শারমিন সাথী ইসলাম ও ভজন ক্ষ্যাপা৷
স্বপ্ন, মৃত্যু, ভালোবাসা... নাটকের দৃশ্যে খালেদ খান৷ এই নাটকেই শেষ অভিনয় করেছিলেন প্রয়াত এই অভিনেতা৷ লিখেছেন আলভি আহমেদ, পরিচালনা করেছেন মোস্তাফিজ শাহীন৷ এনটিভিতে আজ প্রচারিত হবে রাত নয়টায়