‘যে আছো অন্তরে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি মানুষের মুখাবয়বে প্রকাশ পায়। শিল্পী রেজাউন নবী এঁকেছেন প্রতিদিন দেখা হাজারো মুখের ভিড়ে খুঁজে পাওয়া চেনা কিছু মুখ। গতকাল শুক্রবার ধানমন্ডির ‘শিল্পাঙ্গন’-এ গ্যালারির দুই দশক পূর্তি উপলক্ষে শুরু হলো শিল্পী রেজাউন নবীর একক চিত্রকলা প্রদর্শনী ‘যে আছো অন্তরে’। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খায়রুল মজিদ মাহমুদ ও শিল্পী হামিদুজ্জামান খান। মোট ৪০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এবারের প্রদর্শনীতে। সবগুলো ছবিই অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা। ছবির বিষয় হিসেবে বেছে নিয়েছেন মানুষের মুখ। প্রদর্শনী চলবে ৩০ মে পর্যন্ত।