‘যেকোনো চরিত্রই চ্যালেঞ্জিং’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনি। আজ বাংলাভিশনে প্রচারিত হবে লেডিস ফার্স্ট ধারাবাহিকের ২০০তম পর্ব। নাটকটির নাট্যকার ফজলুল হক এবং পরিচালক এস এ হক অলিক। এই নাটকে অভিনয় করছেন জেনি।লেডিস ফার্স্ট...লেডিস ফার্স্ট নাটকে আমার চরিত্রটি খুবই মজার। মেয়েটি একটি যৌথ পরিবারে বউ হয়ে আসে। এতগুলো মানুষের একসঙ্গে থাকা, এটি তার জন্য একটি নতুন অভিজ্ঞতা। যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে নিতে তার একটু সমস্যা হয়। তবে সে মানুষ হিসেবে খারাপ নয়।অঘটনঘটনপটীয়সী...এই নামে আমার অভিনীত একটি নাটক প্রচারিত হচ্ছে এনটিভিতে। নাটকের চরিত্রগুলো একটু অন্য রকম। সাধারণত নাটক-সিনেমায় আমরা দেখি, যে মানুষটি ভালো, সে একতরফাভাবে ভালো। আবার যে খারাপ, সে খুবই খারাপ। কিন্তু মানুষের চরিত্রে ভালো-খারাপ দুটি দিকই থাকে। এই নাটকের গল্পে সেটি উঠে এসেছে।বিজ্ঞাপনের হালচাল...বিজ্ঞাপনচিত্রে একসময় বেশ কিছু কাজ করেছি। অনেক দিন হলো করা হয় না। বিজ্ঞাপন-নির্মাতারা আসলে নতুন মুখ নিয়ে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।ক্যামেরার সামনে প্রথম দিন...প্রথম ক্যামেরার মুখোমুখি হয়েছি অনেক ছোটবেলায়। তখন বয়স ছিল আড়াই কি তিন। যত দূর মনে পড়ে, একটা সাবানের বিজ্ঞাপন ছিল।বড় পর্দায় যেভাবে নিজেকে দেখতে চাই...সিনেমায় কাজ করার ইচ্ছা তো অবশ্যই আছে। বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করতেও আমার আপত্তি নেই। তবে কাজটি যেন কেবল করার জন্য করা না হয়। চরিত্রটি পছন্দ হতে হবে, অভিনয়ের যথেষ্ট জায়গা থাকতে হবে।নাটকের যে চরিত্রটি ঠিক আমার মতো...এমন একটি চরিত্রের কথা বলা কঠিন। অনেক নাটকেই নিজেকে সেভাবে ভাঙতে হয়নি। আবার অনেক পরিচালক আমাকে বহুদিন ধরে চেনেন। তাঁরা আমার সঙ্গে মানায়—এমন চরিত্রেই আমাকে নেন।চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়...আমার কাছে যেকোনো চরিত্রই চ্যালেঞ্জিং। একটি পাগলের চরিত্র যেমন চ্যালেঞ্জিং, তেমনি একজন কাজের বুয়ার চরিত্রও চ্যালেঞ্জিং। আমি যা নই, সেই চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলাই একটি বড় চ্যালেঞ্জ। এটি আমার খুব পছন্দ। প্রায় সব ধরনের চরিত্রেই অভিনয় করা হয়ে গেছে।সুযোগ পেলে জীবনের যে ভুলটি শুধরে নিতে চাই...এমন কোনো ভুল নেই। মো. সাইফুল্লাহ