'যেকোনো চরিত্রে অভিনয় ভালো লাগে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদুজ্জামান সেলিম
শহীদুজ্জামান সেলিম

শহীদুজ্জামান সেলিম। অভিনয়শিল্পী, পরিচালনা করছেন। ২০১২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। এটিএন বাংলায় আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ডিবি। ধারাবাহিকটির পরিচালক তিনি।
ঈদের কাজ...
এবার ঈদে নিজে দুটি নাটক পরিচালনা করেছি। একটি এক ঘণ্টার, অন্যটি সাত পর্বের ধারাবাহিক। প্রচারিত হবে এনটিভি ও দেশটিভিতে। নাটক দুটির নাম হাফিজ মামা আর সে যে ডাকাতিয়া বাঁশি। এ ছাড়া অন্য পরিচালকদের নাটকেও কাজ করেছি।
খল চরিত্রের মজা...
যেকোনো চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। মূল কথা হলো, অভিনয়ের কতটুকু সুযোগ আছে। তবে খলচরিত্রে চ্যালেঞ্জ থাকে।
আসছে চলচ্চিত্র...
আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প অবলম্বনে নির্মিত রেইনকোট ছবিতে অভিনয় করেছি। এ ছাড়া কয়েকটি ছবি নিয়ে কথা হচ্ছে। আমি খুব বেশি সিনেমায় অভিনয় করতে চাই না। বছরে একটা ছবিতে অভিনয় করলে সেটাই যথেষ্ট মনে হয়।
এক পর্দায় পুরো পরিবার...

আমি আর রোজী তো মঞ্চে নিয়মিত একসঙ্গে কাজ করি। তবে পর্দায় একসঙ্গে কাজ করার আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই।
নিজেকে ভাঙাগড়া...
চরিত্রের প্রয়োজন অনুযায়ী নিজেকে যতটুকু পরিবর্তন করতে হয়, ততটুকু তো করিই।
কখনো কি এমন হয়েছে, কোনো চরিত্রের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন যে চরিত্র থেকে বের হতে পারছিলেন না?
অভিনয়টা একটা ‘টেকনিক্যাল’ বিষয়। চরিত্রের সঙ্গে মিশে যেতে হয়, সেটা ঠিক। চরিত্রটাকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করতে হয়, সেটাও সত্যি। কিন্তু চরিত্র থেকে বের হতে পারছি না, এমন কখনো হয়নি।
মো. সাইফুল্লাহ