'যোদ্ধা ১৯৭১'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার এত বছর পরও এখনো বিতর্কের বিষয় ‘কে আসল আর কে নকল মুক্তিযোদ্ধা?’। এখনো মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব হয়নি। এই সুযোগ নিচ্ছে একটি মহল। যুদ্ধ না করেই সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণের অসত্য কথা বলে সার্টিফিকেট সংগ্রহ করেছেন অনেকে। তাঁদের মধ্যে আছেন রাষ্ট্রের নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাও। কেউ আবার ক্ষমতা ব্যবহার করে তাঁদের বাবা আর শ্বশুরকে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলেছেন! এমনই বিষয় নিয়ে সাজানো হয়েছে যমুনা টিভির আজকের ‘ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি’ অনুষ্ঠানটি। মাঠপর্যায়ে পুরো বিষয়টি নিয়ে কাজ করেছেন মিজান মালিক ও তাঁর দল। উপস্থাপনা করেছেন সুপন রায়। প্রচারিত হবে আজ রাত নয়টা ২০ মিনিটে।