‘রঙিলা’ শিরিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার বছর পর নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী শিরিন। ‘রঙিলা’ নামের এ অ্যালবামটি শিরিনের তৃতীয় একক গানের অ্যালবাম।পয়লা বৈশাখ উপলক্ষে সামনের সপ্তাহে অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিরিন। অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে গত পরশু যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন লোকগানের এই শিল্পী। থাকবেন সপ্তাহ দুয়েকের মতো।শিরিন বলেন, ‘অনেক সময় নিয়ে এবারের অ্যালবামের গানগুলো তৈরি করেছি। এই অ্যালবামে মোট আটজন সংগীত পরিচালক কাজ করেছেন। যার কারণে গানগুলোর ক্ষেত্রে শ্রোতারা বৈচিত্র্য পাবেন।’তিনি আরও জানান, ‘রঙিলা’য় গান থাকছে মোট নয়টি। গানগুলো ফোক, বিরহ ও আধ্যাত্মিক ধাঁচের।অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন হাবিব, ফুয়াদ, বাপ্পা মজুমদার, হূদয় খান, রোমেল আলী, রাফা, রুম্মান ও যুক্তরাজ্যের রেহান।শিরিনের প্রথম অ্যালবাম ‘পাঞ্জাবিওয়ালা’ প্রকাশিত হয়েছিল ২০০৭ সালে। এর পর ২০০৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় একক ‘মাতওয়ালি’।