'রফিকুল আলম আমার দুলাভাই' : মমতাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিনি মানিকগঞ্জের জামাই। আমার বাড়িও মানিকগঞ্জ। সেই হিসেবে তিনি আমার দুলাভাই।’ সংগীতশিল্পী মমতাজ বেগম কথাগুলো যাঁর উদ্দেশে বললেন, তিনি আরেক সংগীতশিল্পী, রফিকুল আলম। গত বুধবার ‘পৌষ মাসের পিরিত’ সিনেমার একটি সাংবাদিক সম্মেলনে কথা বলতে এসে শুরুতেই এ রকম কথা দিয়েই শুরু করেন মমতাজ। তাঁর কথায় দর্শকেরা বেশ মজা পেলেন, মঞ্চে বসা রফিকুল আলমও হাসতে থাকেন।
স্বভাবসুলভ ভঙ্গিতে মমতাজ বেগম বলেন, ‘আমি দুলাভাইয়ের গানের ভক্ত। গান গাইতে এসে দুলাভাইয়ের কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি।’
অনুষ্ঠানে কথা বলার ফাঁকে দুই শিল্পী খালি গলায় ‘পৌষ মাসের পিরিত’ চলচ্চিত্রে গাওয়া দুটি গানও গেয়ে শোনান।
আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে নারগিস আক্তার পরিচালিত ‘পৌষ মাসের পিরিত’ ছবিটি। এতে অভিনয় করেছেন পপি, টনি ডায়েস ও প্রিয়াংকা।