'রবির আলো' অ্যালবামের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল আনুষ্ঠানিকভাবে চ্যানেল আই ভবনে প্রকাশিত হলো শিল্পী অণিমা রায়ের রবীন্দ্রসংগীতের পঞ্চম একক অ্যালবাম রবির আলো। ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত এই অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মীজানুর রহমান, রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদ প্রমুখ। রবীন্দ্রনাথের প্রেম, পূজা ও প্রকৃতি পর্যায়ের ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।