'রবিরাগিণী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রবিরাগিণী’র প্রচ্ছদ
‘রবিরাগিণী’র প্রচ্ছদ

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসংগীতের প্রায় ৬০০ গান নিয়ে তিনটি সংকলন প্রকাশ করেছে ভারতের সা রে গা মা। সংকলনটির নাম ‘রবিরাগিণী’। প্রতিটি সংকলনে রয়েছে ১০টি অডিও সিডি। প্রথম দুটি সংকলনে রয়েছে ‘পর্যানুক্রমিক রবীন্দ্রসংগীত’ আর তৃতীয়টি ‘রাগাশ্রয়ী রবীন্দ্রসংগীত’। তৃতীয়টিতে রয়েছে ভৈরব, তোড়ি, আশাবরী, বিলাবল, ভৈরবী, পূরবী, মারবা, কল্যাণ, খাম্বাজ, কাফি ঠাটের গানগুলো। গেয়েছেন বিভিন্ন শিল্পী। পরিবেশনায় সনি ডিএডিসি। পাওয়া যাচ্ছে ঢাকার ২/বি এলিফ্যান্ট রোডের গানের ডালিতে।