'রবীন্দ্রনাথ ঠাকুরের নিকটতম তুলনা'

‘আমরা যাহারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সশরীরে দেখিবার সৌভাগ্য অর্জন করি নাই, তাদের কাছে আহমদ ছফা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নিকটতম তুলনা।’ বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত দার্শনিক, লেখক ও কবি আহমদ ছফা স্মরণে আয়োজিত স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ খান গতকাল শনিবার এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, আহমদ ছফা রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছিলেন, হিমালয়ের উচ্চতা ৫ মাইল বেড়ে গেলেও রবীন্দ্রনাথ ঠাকুরকে স্পর্শ করতে পারবে না।
জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণা অনুষ্ঠান জাদুঘর নিয়মিতভাবে আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে দেশবরেণ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সম্পর্কে আজকের প্রজন্ম জানতে পারে। সে ধারাবাহিকতায় গতকাল রোববার আহমদ ছফা স্মরণে আয়োজিত স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। আসাদ চৌধুরী সভাপতির ভাষণে আহমদ ছফার স্মৃতিচারণা করে বলেন, আহমদ ছফার অনেক লেখা ছড়িয়ে আছে লিটল ম্যাগাজিনে। সেসব লেখা সন্নিবেশিত করে প্রকাশ করা হলে সাহিত্যকর্মে আহমদ ছফার অবদান সম্পর্কে জানা যাবে।