‘রা.ওয়ান ২’ নিয়ে আসছেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের স্বপ্নের ছবি ‘রা.ওয়ান’ আশানুরূপ সাফল্য না পেলেও হতাশ হননি বলিউডের এই অভিনেতা ও প্রযোজক। ছবিটির সিক্যুয়েল তৈরি করবেন বলেই সম্প্রতি নিশ্চিত করেছেন শাহরুখ।এ প্রসঙ্গে শাহরুখের উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘হ্যাঁ, রা.ওয়ান ২ ছবি তৈরির পরিকল্পনা করছি। আমার বিশ্বাস, ভারতের সেরা ভিজুয়াল ইফেক্ট ইউনিট আমাদের কোম্পানিতে রয়েছে। এই ইউনিটকে কাজে লাগানো না হলে অনেক বড় ভুল হয়ে যাবে। এই ইউনিটের সহায়তা নিয়ে আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারি, ভিজুয়াল ইফেক্টে ভারত কতটা এগিয়ে গেছে।’এদিকে শোনা যাচ্ছে, ‘রা.ওয়ান’ সিক্যুয়েলে থাকছেন না কারিনা কাপুর। এরই মধ্যে চরিত্রটির জন্য নতুন অভিনেত্রীও খোঁজা শুরু করে দিয়েছেন শাহরুখ। এখন দেখার বিষয় হলো ‘রা.ওয়ান ২’ ছবিতে জি.ওয়ানের ‘ছাম্মাক ছাল্লো’ কে হন!