‘রাজ ৩’ ছবিতে বিপাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ডার টু-তে রাজি না হলেও রাজ ৩-এ অভিনয়ের ব্যাপারে সদয় সম্মতি জানিয়েছেন বিপাশা বসু। পরিচালনা করছেন বিক্রম ভাট। ছবিটি নাকি চতুর্থ মাত্রার প্রযুক্তিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক বিক্রম ভাট। ভারতীয় এক দৈনিকে ছবির প্রযোজক মুকেশ ভাট বলেছেন, ‘এই ছবি বিপাশা ও বিক্রমের জন্য পুরোনো বাড়ির ভিটায় ফেরার মতো। হ্যাঁ, আমরা এর আগে একসঙ্গে কাজ করেছি। এই ছবিতে নিশ্চয়ই বিপাশা ও বিক্রমকে আবার নতুন রূপে দেখা যাবে।’ বিপাশা এক ট্যাবলয়েড পত্রিকায় জানিয়েছেন, ছবিতে অভিনয়ের চুক্তি সেরে ফেলেছেন। স্পাইসজি ব্যুরো।