‘রাজনীতি’র মুক্তিতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক প্রকাশ ঝার জন্য সুসংবাদই বলা চলে। রাজনীতি ছবির কাজ চলাকালে দুজন ছবিটির মুক্তি স্থগিতের ওপর আদালতের নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন। তা নিয়ে বড্ড দুশ্চিন্তায় ছিলেন প্রকাশ ঝা। কিন্তু গত সোমবার মুম্বাইয়ের আদালত আবেদন দুটি খারিজ করে দেন। এতে ৪ জুন ছবিটির মুক্তি পেতে আর কোনো বাধা রইল না। ক্যাটরিনা কাইফ, নানা পাটেকার ও মনোজ বাজপেয়ি ছবিতে অভিনয় করেছেন। ছবিটির মুক্তি স্থগিত করতে কংগ্রেসের এক কর্মী একটি আবেদন করেন। তাঁর অভিযোগ, কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। নেত্রীর জন্য বিষয়টি মানহানিকর হতে পারে। আর পাণ্ডুলিপির লেখক জুগেন্দ্র কঙ্কর অভিযোগ করেছেন, তাঁর লেখাটি মেরে দেওয়া হয়েছে। ওয়েবসাইট।