‘রাঠোরের জন্য’ টুইঙ্কেল!
কয়েক মাস ধরে ঘরের বাইরে দেখা যায়নি টুইঙ্কেল খান্নাকে। অবশেষে সম্প্রতি জুহুর একটি মাল্টিপ্লেক্সে স্বামী অক্ষয় কুমার এবং ছেলে আরাভের সঙ্গে দেখা গেছে তাঁকে। সেখানে পরিবারের সবাইকে নিয়ে হলিউডের একটি ছবি দেখেছেন টুইঙ্কেল। এক খবরে এমনটিই জানিয়েছে মিডডেডটকম।টুইঙ্কেলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিন কয়েক আগে নিশ্চিত করেছিলেন অক্ষয়। তিনি জানিয়েছিলেন, নতুন ভাই কিংবা বোন পেতে যাচ্ছে ১১ বছর বয়সী আরাভ। এরই পরিপ্রেক্ষিতে সবাই ধরে নিয়েছিলেন, চিকিত্সকের পরামর্শ মেনে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন টুইঙ্কেল। তবে সম্প্রতি তাঁকে বাড়ির বাইরে দেখে নানা জনে নানা মন্তব্য ছুড়ছেন।১ জুন শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘রাউডি রাঠোর’ ছবিটি। আর অন্তঃসত্ত্বা টুইঙ্কেল বাড়ির বাইরে পা রেখেছেন ঠিক তার দুই দিন আগে। এরই পরিপ্রেক্ষিতে কেউ কেউ মন্তব্য করেছেন, ছবি মুক্তির প্রাক্কালে যেকোনো ধরনের প্রচারণাই ছবির কাটতি বাড়াতে সাহায্য করে। সম্ভবত এই সূত্রটিই কাজে লাগিয়েছেন বলিউডের এ তারকা দম্পতি।