‘রানওয়ে’ ও ‘ফেরা’র উন্মুক্ত প্রদর্শনী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সোমবার তারেক মাসুদ ও মিশুক মুনীরের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে মানিকগঞ্জের জোকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন স্বপ্নচারী মানুষ। তারেক-মিশুকের জীবন, সৃষ্টি ও স্বপ্নকে স্মরণ করে তাঁদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে ‘তারেক-মিশুক স্মৃতি পর্ষদ’। অনুষ্ঠানের অংশ হিসেবে আজ বেলা ১১টায় শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত এবং মিশুক মুনীর চিত্রায়িত সর্বশেষ চলচ্চিত্র রানওয়ে। বেলা তিনটায় হবে স্মরণসভা। স্মরণসভা শেষে প্রথমবারের মতো প্রদর্শিত হবে তারেক মাসুদের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ফেরা। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের প্রযোজনায় প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রসূন রহমান।দুটি প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।