‘রানওয়ে’ ছবির ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক তারেক মাসুদ আজ তাঁর নতুন চলচ্ছিত্র রানওয়ের ওয়েবসাইট উদ্বোধন করবেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের ঠিকানা ঘোষণা করবেন তিনি। সেই সঙ্গে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে রানওয়ে ছবির অংশবিশেষ দেখানো হবে।জানা গেছে, আগামী জানুয়ারি মাসে ছবিটি মুক্তি দেওয়া হবে। প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পাশাপাশি সারা দেশের বিভিন্ন চলচ্চিত্র সংসদ ও স্কুল-কলেজে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হবে ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।জানা গেছে, রানওয়ে ছবির ওয়েবসাইট runwayfilm.com। কাল মঙ্গলবার থেকে সবাই এই ওয়েবসাইটে ঢুকে ছবিটি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন। আজকের সংবাদ সম্মেলনে তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদসহ আরও উপস্থিত থাকবেন ছবির চিত্রগ্রাহক মিশুক মুনীর।