‘রান্নাটা করলেও খাওয়া হয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক’-এর উপস্থাপনা...রান্নার প্রতি আমার সব সময়ই একটা ভালো লাগা ছিল। কেকা আপা অনুরোধ করলেন; অনুষ্ঠানের উপস্থাপনাটাও অন্য রকম। সব মিলিয়ে ভালো লাগল বলেই অনুষ্ঠানটি করছি। তারকারা আসছেন, তাঁদের সঙ্গে গল্প করা হচ্ছে। উপস্থাপনার ক্ষেত্রে খুব স্বাধীনতাও পাচ্ছি। ভালো লাগছে।উপস্থাপনার সুযোগে মজার সব খাবার চেখে দেখা...মুশকিল হলো, সব খাবার আমি খেতে পারি না। আমার কিছু কিছু খাবারে অ্যালার্জি আছে। দেখা যায়, রান্নাটা আমি করলেও আমার খাওয়া হয় না। তাই কেকা আপাও এমন সব রেসিপি করেন, যা আমি খেতে পারি। মুড়ি-চিড়া দিয়েও তিনি চমৎকার সব আইটেম করতে পারেন। ওগুলো খুব মজা করে খাই।আমার যে রান্নার ভক্ত সবাই...নামটা একটু অদ্ভুত লাগতে পারে, ‘কয়লা মুরগি’। আমার নিজস্ব একটা রেসিপি। খুবই স্পাইসি, গ্রেভি! যাঁরা জানেন, তাঁরা এই রান্নার জন্য পাগল! বাসায় আমার শ্বশুরবাড়ির লোকজন তো আছেনই, আমেরিকায় টুটুলের (এস আই টুটুল) কাজিনরাও এই রান্না খুব পছন্দ করেন। সেদিক থেকে বলা যায়, কয়লা মুরগির একটা আন্তর্জাতিক জনপ্রিয়তা আছে!আমার কাছে সেরা রাঁধুনি...নানি। নানির হাতে খুব সাধারণ সব রান্নাও এত মজা হয়! আর তাঁর হাতের গুড়ের পায়েস, কী বলব...পৃথিবীতে এর চেয়ে মজার গুড়ের পায়েস হতেই পারে না!উপস্থাপনা করছি ‘আমি আর মা’ অনুষ্ঠানে...এটাও চমৎকার একটা অনুষ্ঠান! প্রত্যেক সফল মানুষের পেছনেই তাঁর মায়ের অনেক অবদান থাকে। অনুষ্ঠানে অতিথি হয়ে যাঁরা আসেন, কথা বলতে বলতে সবাই খুব আবেগপ্রবণ হয়ে যান। আমি পাঁচ বছর আগে আমার মাকে হারিয়েছি। মায়ের প্রতি ভালোবাসার কথা তো কখনো সেভাবে বলা হয় না। এখনো আছেন হুমায়ূন আহমেদ...স্যারের কিছু কিছু অভিব্যক্তি এখনো যেন চোখ বন্ধ করলেই দেখতে পাই। একবার স্যার আমাকে খুব বকা দিয়েছিলেন। পরদিন সকালে সবাইকে চা দিচ্ছিলাম। স্যার ভেবেছিলেন, তাঁকে বোধ হয় চা দেব না। তাঁর সামনে গিয়ে যখন গম্ভীর মুখে বললাম, ‘স্যার চা,’ স্যার ‘থ্যাংক ইউ থ্যাংক ইউ’ বলে এত খুশি হলেন! এই মুখটা আমি কখনো ভুলব না। স্যারের প্রতি আমার যে শ্রদ্ধা, স্যার যদি আমাকে চড়ও দিতেন, তবু পরদিন চা নিয়ে হাজির হতাম।মো. সাইফুল্লাহ